শনিবার, ০২ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন

আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্বাধীনতা পদক প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর সহচর আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকার ১১ টার দিকে সদর উপজলোর চাঁদনীঘাট ইউনয়িনরে গুজারাই গ্রামে গিয়ে এ কবর জিয়ারত করেন তিনি।

এসময় উপস্থতি ছিলেন-মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিছবাহুর রহমান, জেলা প্রসাশক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিন, পৌরসভার মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ছাত্রলীগের সাবকে সাংগঠনিক সম্পাদক সাউদান সুফিয়ান সাগরসহ পরিবারের সদস্য ও নেতার্কমীরা।

পরে আজিজুর রহমানের নিজ বাড়িতে স্মৃতিচারণ, জীবনপাঠ গ্রন্হের প্রকাশনা,শিক্ষাবৃত্তি ও খাদ্য সহায়তা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আজিজুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৪২ সালে সদর উপজলোর গুজারাই গ্রামে জন্মগ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102