রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের যৌক্তিক সময় দিবে বিএনপি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এটি সফল হবে না। অতীতের সকল জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য রাষ্ট্রে সকল প্রতিষ্ঠানকে সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় সময় দিতে চাই, তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে সকল জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন।

রোববার বিকেল ৩টায় সিলেটের একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বর্তমানে দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। বিগত ১৫ বছরে এমন আকস্মিক বন্যা আমরা দেখিনি। ভারত তাদের বাঁধ খুলে দেয়ায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তারা বাঁধ খুলে দেয়ার আগে কোন পূর্বাভাসও দেয়নি। উজানের পানির বেশিরভাগই ভারত থেকে আসে। অভিন্ন নদী সমূহের পানি বণ্টনের কোন সুরাহা আজও হয়নি। পানি আগ্রাসনকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। এম. ইলিয়াস আলী এর নেতৃত্ব দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ২০১২ সাল থেকে আমরা এই সংগ্রাম করছি। সেই থেকে আমাদের প্রায় ৭০০ জন গুম করা হয়েছে। প্রায় ২ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। প্রায় ১ লক্ষ ৪৫ হাজার গায়েবী মামলা দায়ের করা হয়েছে, এসব মামলায় বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102