

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৪টি স্থানে বানবাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এবং তাঁর সহধর্মিণী জেলা বিএনপির সহ-সভাপতি মিসেস রেজিনা নাসের।
এসময় তাদের সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, আশিক মোশারফ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, সাধারণ সম্পাদক সরওয়ার মজুমদার ইমন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব, সোহাগ আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজ /এমএসএম