বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলন নতুন আশার সঞ্চার করেছে- পার্বত্য বিষয়ক উপদেষ্টা

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্য বিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন অন্তর্বর্তী এ সরকার বৈষম্য বিরোধী আন্দোলন মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হতে পারে তার বাস্তবায়ন ঘটাবে।

রবিবার (২৫ আগষ্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ পুনর্গঠনে এখানে রাজনীতি বা দলীয় কোনো কিছুর প্রভাবের সুযোগ নেই। যারা মনোনীত হবেন, তারাই বলবেন আমরা নির্দলীয় ও নিরপেক্ষভাবে মনোনীত হয়েছি। কে থাকলো, কে থাকলো না সেটা সুধী-জনগণ সকলের মতামতের ভিত্তিতেই হবে। এখানে সংস্কার হবে। এখানে প্রাধান্য পাবেন সৎ, যোগ্য ও দক্ষ মানুষ। আগেকার অনেক কিছুই এখানে থাকবে না। আপনাদের মতামত থাকলে আমাকে জানাবেন, আমি তা ঊর্ধ্বতন মহলকে জানাবো।

এর আগে একই স্থানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মত বিনিময় সভা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার মেজর আশফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাঙ্গমাটি মেডিক্যাল কলেজের ছাত্র মোঃ নাঈম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রবিউল ইসলাম, রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্র রেবাইয়াত হাসানসহ অন্যান্য ছাত্ররা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102