রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিজিএমইএ সভাপতি মান্নানের পদত্যাগ, দায়িত্ব নিলেন রফিকুল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

স্বাস্থ্যগত কারণে অপারগতা প্রকাশ করে গত ১৪ মার্চ ২০২৪–২৬ মেয়াদের জন্য বিজিএমইএ সভাপতি নির্বাচিত হওয়া এস এম মান্নান কচি শনিবার (২৪ আগস্ট) পদত্যাগ করেছেন। এই বোর্ড অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে খন্দকার রফিকুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

শনিবার বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের জরুরি বিশেষ সভায় নতুন সভাপতি হিসেবে খন্দকার রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ হিল রাকিব এবং সহ-সভাপতি হিসেবে আসিফ আশরাফ দায়িত্ব নেন।

এর আগে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ ২০২৪-২৬ মেয়াদের সংগঠনটির নতুন সভাপতি হয়েছিলেন এস এম মান্নান কচি। তাঁর নেতৃত্বে ‘সম্মিলিত পরিষদ’ গত ১১ মার্চ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। একইদিন চট্টগ্রাম অঞ্চলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় খুলশীর স্থানীয় অফিসে।

গত নির্বাচনে রফিকুল ইসলাম তৈরি বিজিএমইএ জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

এদিকে ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এস এম মান্নান কচি। এ মাসের শুরুতে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে তার দল ক্ষমতাচ্যুত হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102