রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বন্যার্তদের পাশে অভিনেত্রী চমক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

একজন সমাজ সচেতন মানুষ হিসেবে নিজেকে সবসময়ই প্রকাশ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সক্রিয় ছিলেন ছাত্র-জনতার আন্দোলনেও। রাজপথে থেকে যেমন স্লোগানে মুখরিত হয়েছেন তেমনি সোশ্যাল মিডিয়ায়ও নানা পরামর্শ ও সমর্থনে ছড়িয়েছেন প্রেরণা।

এবার তিনি ছুটে গেলেন বন্যাকবলিত ফেনীতে। গত কয়েকদিনের বন্যায় সেই এলাকায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আটকে থাকা মানুষ পাচ্ছে না খাবার, চিকিৎসা ও পোশাক। অনেক মানুষই যার যার জায়গা থেকে ছুটে যাচ্ছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। আছেন অনেক তারকাও। তাদের সঙ্গী হলেন চমক।

এই অভিনেত্রী শুক্রবার (২২ আগস্ট) থেকেই বন্যার্তদের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ নিয়েছেন। একটি টিম নিয়ে বানভাসিদের উদ্ধারে সরেজমিনে কাজ করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বন্যাদুর্গতদের আপডেট জানিয়ে একটি পোস্ট করেছেন চমক। সেখানে দেখা যায়, গ্রামের অসহায় মানুষদের মাঝে ত্রাণ নিয়ে যাচ্ছে সঙ্গে রয়েছে তার টিমের সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সেসব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।’ এটা শুধুমাত্র একটা গান না, এটা জাতিগতভাবে আমাদের পরিচয়। আমরা প্রতিবাদী আমরা বিপ্লবী আমরা হার না মানা নির্ভীক যোদ্ধা।’

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102