সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

শেখ হাসিনার ৪ ভাইয়ের বিরুদ্ধে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

খুলনায় বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুসহ ২১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে কেএমপি খালিশপুর থানায় দুটি মামলা করা হয়। ১৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু ও ৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। তবে একই ব্যক্তিকে দুটি মামলায় বেশিরভাগ আসামি করা হয়েছে।

এ ছাড়া মামলা দুটিতে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, কেন্দ্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানসহ কেসিসির ১৫ জন ওয়ার্ড কাউন্সিলরদের আসামীর তালিকায় নাম রয়েছে।

২০২২ সালের ২৭ আগস্ট ৯নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবিরের দায়ের করা মামলায় ১১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ে আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

২০২৩ সালের ২২ অক্টোবর ১৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টুর দায়ের করা মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করা হয়েছে হয়ছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয় ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

খালিশপুর থানার ওসি তদন্ত আসীষ কুমার মৈত্র জানান, মামলা দুটি রেকর্ড করা হয়েছে। এই মামলা তদন্ত করার জন্য দুই জন তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে। তারা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102