রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শেখ হাসিনা বিরুদ্ধে আরেক হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় শামীম ওসমানসহ ১২৩ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় আহসান কবির শরীফ নিহতের ঘটনায় হত্যা মামলাটি করেন তার বাবা হুমায়ুন কবির। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া আসামি করা হয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২৩ জনকে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে পিডিকে পেট্রলপাম্পের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আহসান কবির শরীফ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102