শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

সাবেক বিচারপতি মানিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৫৫ এই পর্যন্ত দেখেছেন

ভারতে পালানোর সময় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সিলেটের কানাইঘাট দনা সীমান্ত থেকে রাত ১১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়।  বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার কোতোয়ালি থানায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক সেনাপ্রধান ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। মানিক বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর।

জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচারসহ কালীমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য প্রদান করা হয়। যা প্রিন্ট, ইলেকট্রনিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানিকের এমন মন্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ও তাহার পরিবারের মান সম্মান ক্ষুণ্ন হয়েছে।

এছাড়াও গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত টকশোতে শামসুদ্দিন চৌধুরী মানিক উদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্ধেষী, অপমান জনক বক্তব্য ও আচরণ করেন; যা সারা দেশবাসী দেখেছে এবং তা স্যোসাল মিডিয়াতে ভাইরাল হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন বিষয়ে চ্যানেল আইতে আয়োজিত টু দ্য পয়েন্ট টকশোতে আলোচক হিসেবে অংশ নেন শামসুদ্দিন চৌধুরী মানিক। আলোচনার একপর্যায়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন ও পুরো অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে তিনি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে ‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যা দেন।

নিউজ /এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102