বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

দেশ ছেড়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৯০ এই পর্যন্ত দেখেছেন

ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সে পাসপোর্ট ভিসা (পাসপোর্ট নাম্বার- অ-০১৩৪১৮৪৪) নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করে।

বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আটকৃতের নাম তানজিব নওশাদ পল্লরকে (৩১)। সে যশোর কোতয়ালী থানার পুরাতন কসবা এলাকার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবে বলে খবর ছিল। সে কারণে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থাকে। পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করলে তাকে আটক করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যে সব যাত্রী ভারতে যাচ্ছে তাদেরকে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন। যাতে আওয়ামী লীগ সরকারের কোনো এমপি-মন্ত্রী এবং দলীয় নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102