সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ভেঙে দেয়া হলো দেশের সব সরকারি ক্রীড়া সংস্থা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৭৯ এই পর্যন্ত দেখেছেন

রাজনৈতিক পটপরিবর্তনে দেশের ক্রীড়াঙ্গনেও যে বড় পরিবর্তন আসবে, তা অনুমেয়ই ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন দায়িত্বে এসেছেন ফারুক আহমেদ।

এদিকে ক্রীড়া সংস্থাসমূহের কার্যক্রম সুষ্ঠ, সক্রিয়, সচল ও নির্বিঘ্নে রাখার প্রয়োজনে একইদিন দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, উল্লেখিত ক্রীড়া সংস্থাগুলোতে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে এ্যাডহক কমিটি গঠন করতে হবে। নতুন এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেওয়ার কথাও বলা হয় চিঠিতে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102