শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছেন ডেপুটি স্পিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। বুধবার ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেনাপোল পৌঁছান তিনি। এরপর সড়ক পথে কলকাতা রওনা হন। সেখান থেকে মুম্বাই যাবেন তিনি।

জানা যায়, মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ফজলে রাব্বী মিয়ার স্বাস্থ্য পরীক্ষার করা হবে। পরীক্ষার পর তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযোগ) স্বপন বিশ্বাস গণমাধ্যমকে বলেন, গত জুন মাসে ডেপুটি স্পিকারের পেটে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ওই অপারেশনের পর পিঠের ব্যথায় আক্রান্ত হন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102