সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ইতালিতে ইয়ট ডুবির ঘটনায় ব্রিটেনের ধনকুবের নিখোঁজ

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন

ইতালির সিসিলি উপকূলে একটি বিলাসবহুল ইয়ট ডুবে ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের মাইক লিঞ্চ নিখোঁজ হয়েছেন। তিনি অনেকের কাছেই ব্রিটিশ বিল গেটস হিসেবে পরিচিত। সোমবার (১৯ আগস্ট) ভোরে এ ইয়ট ডুবির ঘটনাটি ঘটে।

জানা যায় ৫৬ মিটার (১৮৩ ফুট) লম্বা ওই ইয়টটিতে ব্রিটিশ পতাকা উড়ছিল। ইয়ট ডুবিতে একজন মারা যান। আর নিখোঁজ হন অন্তত ৬ জন। এর মধ্যে ৪ জনই ব্রিটিশ নাগরিক। খবর বিবিসির।

ইতালির গণমাধ্যমের বরাতে বিবিসির প্রতিবেদনটিতে বলা হয়েছে, সোমবার রাতে প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে ইয়টটি ডুবে যায়। ইতালির দমকল বাহিনী কর্মীরা ইতোমধ্যেই পানির নিচে ৫০ মিটার গভীরে ইউটটির ধ্বংসাবশেষ শনাক্ত করেছে। ডুবুরিরা এসময় নিখোঁজদেরও সন্ধান করে।

নিখোঁজ মাইক লিঞ্চ সফটওয়্যার কোম্পানি অটোনমির সহ-প্রতিষ্ঠা। এটি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে একটি। পরে কোম্পানিটি কিনে নেয় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়েন্ট হিউলেট-প্যাকার্ড। ২০১১ সালে হিউলেট-প্যাকার্ডের কাছে স্বায়ত্তশাসনে কোম্পানি বিক্রির ফলে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও উঠেছিল।

সিসিলি উপকূলে ইয়ট ডুবির ঘটনায় লিঞ্চ তার স্ত্রীসহ নিখোঁজ হন। তবে লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা বাকার্সকে পরে উদ্ধার করা হলেও লিঞ্চের এখনো কোন খোঁজ পাওয়া যায়নি।

রবিবার (১৮ আগস্ট) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সিসিলির উত্তর উপকূলে প্রবল ঝড় বয়ে যায়। এই ঝড়ের প্রভাবে বাতাসের গতি হঠাৎ বেড়ে যাওয়া কিংবা ভারি বৃষ্টিপাতের সৃষ্টি হয়।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102