সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

কোনো গণমাধ্যম বন্ধ করেনি অন্তর্বর্তীকালীন সরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৯২ এই পর্যন্ত দেখেছেন

দেশের কোনো গণমাধ্যম বন্ধ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস ইউং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমান সরকার সংবাদমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং তা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়ের কথা শপথ নেয়ার পর থেকে বলে আসছে। আবারো তা পুনর্ব্যক্ত করলো।

এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার আগামী সাত দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102