বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক নিয়োগ, ৯০০ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

অবৈধ বিদেশি কর্মী নিয়োগ দেয়ায় ৯শ’ নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ আগষ্ট পর্যন্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্টে (জেআইএম) মোট ১১,৯০৩টি অভিযান পরিচালনা করেছে।

ইমিগ্রেশন-এর মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, নিয়োগকর্তারা অবৈধ অভিবাসী কর্মী নিয়োগে শীর্ষে আছে। একজন মালয়েশিয়ান অবৈধ বিদেশি কর্মীকে নিয়োগ করতে পারে না। তাদের উচিৎ বৈধ কর্মী নিয়োগ করা যাদের অনুকূলে ইমিগ্রেশনের অনুমতি আছে। কিন্তু তারা অবৈধ বিদেশী কর্মীদের নিয়োগ করে। ফলে আমরা ৯শ’ জন নিয়োগকর্তা শাস্তির আওতায় এনেছি।

সোমবার (১৯ আগষ্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইমিগ্রেশন বিভাগের মূল ফোকাস হল নিয়োগকর্তাকে চিহ্নিত করা, যারা অপরাধ করেছে। তারপর নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেয়া।

মহাপরিচালক বলেন, অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ ও আশ্রয় দেয়া নিয়োগকর্তাদের বড় ভুল। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে কারণ ইমিগ্রেশন বিভাগ এই বিষয়ে মোটেই আপস করবে না।

এ বিষয়ে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সরকারের সাথে কার্যকর ব্যবস্থা নিবে বলে প্রবাসীরা আশা করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102