সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯৩ এই পর্যন্ত দেখেছেন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১৯শে আগষ্ট সোমবার বিকেলে শহরের কাশিনাথ রোড থেকে এক আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে কুসুমবাগ এলাকায় সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সভায় সভাপতিত্বে করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব আহমেদ আহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, পৌর বিএনপির নেতা মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদল নেতা সেলিম সালাউদ্দিন, জেলা কৃষকদলে সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলে সভাপতি রুবেল মিয়া।

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক আব্দুল হান্নান, গাজী জাবেদ, নুরুল ইসলাম, আব্দুল মুমিন, আমিরুল ইসলাম, মামুনুর রশিদ, সদস্য শহীদ আহমেদ, সাজ্জাদ আহমেদ শাহান, সাইফুল ইসলাম সুহেল, মনসুর আহমদ, রুহেল আহমেদ, কৌশেখ আবেদ আহমেদ, জুয়েল আহমেদ, শেখ জুয়েল, সেজিম আহমেদ, শেখ মহসিন, বড়লেখা স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক রায়হান মুজিব, কুলাউড়া স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক রেজাউল করিম ভূইয়া খোকন, জুড়ি স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক দিবাকর দাস, কমলগঞ্জ স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক জমির হোসেন, রাজনগর স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব সুমন দেব।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102