বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সাংবাদিক তোয়াব খান অসুস্থ হয়ে হাসপাতালে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

রোববার দিবাগত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। 

তোয়াব খান হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

১৯৫৫ সাল থেকে সাংবাদিকতা করছেন তোয়াব খান। ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এ ছাড়া দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।

গত বছর নভেম্বর মাসে তোয়াব খান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। ভাইরাসমুক্ত হলেও করোনাপরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102