কবিরাহ গুনাহ মাহ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল হলো তওবা করা। তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন ও আল্লাহ মুক্তি দিতে পারেন। তবে, সব ধরনের কবিরাহ গুনাহর ক্ষমা হয়না।
তাই কবিরাহ গুনাহর ধরন জানতে হবে। আবার তওবার মর্মও বুঝতে হবে। শুধু মুখে তওবা করার নাম তওবা নয়। তওবা হয় কাজের মাধ্যমে। যে ভুল কাজটি করেছেন সেই কাজটি থেকে পুরোপুরি ফিরে এসে আল্লাহর পথে প্রত্যাবর্তন করার নাম তওবা। মৌখিক বক্তব্য শুধু তওবা নয়।
আপনি সঠিকভাবে নিয়ম অনুসারে তওবা করে আল্লাহর পথে গেলে আল্লাহ হয়ত ক্ষমা করে দিতে পরেন। তবে আপনি নিশ্চিত নন যে আল্লাহ ক্ষমা করেছেন কি না! এটা আল্লাহই ভালোই জানেন। কখনোই এটা ভাবার অবকাশ নেই। আপনি প্রতিনিয়ত তওবা করে যাবেন। কবুলের মালিক আল্লাহ। আপনি আপনার কাজ করে যাবেন।

























