শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সাগর-রুনির হত্যাকারীদের ধরতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করতে আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী।

রোববার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন।

বিক্ষোভ সমাবেশে রুহুল আমিন গাজী বলেন, ‘এ স্বৈরাচার সরকার অনেক সাংবাদিককে হত্যা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আমাদের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। দেশে যত সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, ‘অবিলম্বে প্রত্যেক সাংবাদিক হত্যার বিচার করতে হবে। সাগর-রুনির হত্যার সঙ্গে কারা জড়িত, আমরা সেটা জানতে চাই। জনসম্মুখে তাদের নাম প্রকাশ করতে হবে। সাগর-রুনিকে যারা বেঁচে থাকতে দেয়নি, তাদেরও বেঁচে থাকার অধিকার নেই। সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন করতে হবে।

ভারতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে? এ হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে ভারতে গিয়ে লুকিয়েছে। ভারতকে বলব, আপনারা তাড়াতাড়ি হাসিনাকে দেশে পাঠান। তার বিচার হবে।

সাংবাদিক ও কবি আব্দুল হাই সিকদার বলেন, ‘সাগর-রুনির হত্যার বিচার আওয়ামী লীগ সরকার করেনি। এর কারণ হলো- আওয়ামী সরকার নিজেই এ হত্যার সঙ্গে জড়িত। হাইকোর্ট থেকে শুরু করে সবকিছুই আওয়ামী লীগের অধীনে ছিল। সাগর-রুনির হত্যার পাশাপাশি যে গণমাধ্যমগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে খুলে দিতে হবে। যত সাংবাদিক হত্যা হয়েছে সবগুলোর বিচার করতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও অনেক সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102