রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

অতিবিপন্ন দুটি বাঁশভাল্লুক লাউয়াছড়ায় অবমুক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অতিবিপন্ন দুটি বাঁশভাল্লুক অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ দুটি প্রাণী অবমুক্ত করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও র্যা ব সদস্যরা গত ৪ আগস্ট শ্রীমঙ্গলের বার্ড রিডিং পার্ক জালালিয়া রোড থেকে অতিবিপন্ন প্রজাতির ৪টি প্রাণী উদ্ধার করে। প্রাণীগুলো ছিল দুটি বাঁশভাল্লুক, ১টি খাটো লেজি বানর ও ১টি হিমালয়ান শকুন। উদ্ধারকৃত ৪টি প্রাণীর মধ্যে দুটি বাঁশভাল্লুক মঙ্গলবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। আর খাটো লেজি বানর ও হিমালয়ান শকুন গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।

দুটি বাঁশভাল্লুক অবমুক্তকালে উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ বিভাগের প্রধান অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুল হাসান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুটি বাঁশভাল্লুক অবমুক্ত করার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102