সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জয়নুল আবদীনের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৪৪ এই পর্যন্ত দেখেছেন

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

রবিবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনার বিচার দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শরীরে গুলির চিহ্ন নিয়ে বেঁচে আছি। ডিবির হারুনকে দ্রুত আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। একই সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছি ।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ১০ তলা ভবন তৈরি করে কলেজ হোস্টেল তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তিনি।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102