সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

কূটনীতিকদের ড. ইউনূস

হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

আজ রোববার (১৮ আগস্ট) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফিংকালে ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, বিচার বিভাগ ভেঙে পড়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের অনুরোধে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিগগিরই এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের নিয়ে এটাই প্রধান উপদেষ্টার প্রথম ব্রিফিং।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102