সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ইউক্রেনের হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়ার কুরস্ক অঞ্চলের গ্লুশকোভো শহরের কাছে অভিযানে সেম নদীর ওপর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন। ক্রেমলিন সেতুটি ব্যবহার করে সেনা সরবরাহ করে আসছিল। সেতুটি ধ্বংস হওয়ায় সেই কাজ ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্কে নিজেদের অবস্থান শক্তিশালী করছে ইউক্রেনীয় সেনারা। দখল করা অঞ্চলগুলোকে ‘বিনিময় তহবিল’ হিসেবে বর্ণনা করেন তিনি। তিনি বলেন, ‘এই অঞ্চলগুলোর সঙ্গে ইউক্রেনে মস্কোর দখল করা অঞ্চলগুলো বিনিময় করা যেতে পারে।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে শুক্রবার গভীর রাতে বলেন, প্রথমবারের মতো কুরস্ক অঞ্চলে পশ্চিমাদের তৈরি রকেট লঞ্চার আঘাত হেনেছে। সেতুর ওপর হামলার ফলে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে সেখান থেকে বেসামরিক লোকজনদের সরানোর কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকরাও নিহত হয়েছেন।

সীমান্ত পেরিয়ে রাশিয়ার ইউক্রেনীয় বাহিনীর হামলা দ্বিতীয় সপ্তাহে গড়াল। ইউক্রেনের চালানো আকস্মিক এই অভিযানের মুখে রাশিয়ার এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন জ্যেষ্ঠ সহযোগী বলেছেন, রাশিয়ার কুরস্কের বেশ কিছু এলাকা কিয়েভ দখল করলেও, রাশিয়ার ভূখণ্ড দখলে আগ্রহী নয় ইউক্রেন। এর আগে গত ৬ আগস্ট সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা চালায় ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ‘এই হামলার অন্যতম উদ্দেশ্য হলো রাশিয়াকে সংঘাত অবসানে সুষ্ঠু একটি শান্তি আলোচনায় বসতে বাধ্য করা। ইউক্রেনীয় বাহিনী দেখিয়ে দিচ্ছে, তারা রাশিয়ার ভূখণ্ড দখল করতে সক্ষম।

এদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের কর্মকর্তারা বলেছেন, তারা সোমবার থেকে সেখানকার পাঁচটি গ্রাম খালি করবেন। টেলিগ্রামে বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ‘সোমবার থেকে আমরা ৫টি গ্রামের বাসিন্দাদের প্রবেশ বন্ধ করে দেব। এ ছাড়া বাসিন্দাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102