বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন না অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের ফেসবুকে প্রোফাইল পিকচারে চোখ রাখলে দেখা যেত শেখ হাসিনার মুখ। সেসব এখন অতীত। সরকার পতনের সঙ্গে সঙ্গে নিজের ফেসবুক থেকে মুছে ফেলেন মুজিবকন্যার ছবি। এবার জানালেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ও করবেন না তিনি।

চলতি বছরের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে সিনেমা নির্মাণে নামেন সালমান হায়দার। ‘শেখ রাসেলের আর্তনাদ’নামের সে ছবিতে শেখ হাসিনার চরিত্রে নাম লেখান অপু। মাত্র ১০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে সিনেমায় যুক্ত হন তিনি। তবে দেশের পটভূমি পাল্টাতেই অপু সংবাদমাধ্যমকে জানিয়েছেন ছবিটিতে কাজ করবেন না তিনি।

যদিও অপুর দাবি অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সুরিয়ে নিয়েছেন তিনি। তার কথায়, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।’

তিনি আরও বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির  পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।’

এর আগে অপু বলেছিলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102