শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় বিএনপির ৩দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

সন্ত্রাস, নৈরাজ্যর প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেঁতুলিয়া উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সকাল থেকে তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী তেতুল তোলায় উপজেলা বিএনপির আহবায়হক শাহাদত হোসেন রনজু ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান  সদস্য সচিব রেজাউল করিম শাহীন এর নেতৃত্বে অবস্থান নিতে থাকেন নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেন সহস্রাধিক নেতাকর্মী। এসময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে ঐতিহ্যবাহী তেতুলতলা চত্ত্বর।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাইদ মিয়া, উপজেলা ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, খন্দকার আবু নোমান এনাম আহবায়ক উপজেলা যুবদল ,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, উপজেলা তাঁতি দলের সভাপতি আল আমিন, সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ করিম, মৎসজীবি দলের সভাপতি আসিক ইকবাল, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহ্বায়ক হামিদুল হক লাবু,সদ্যস সচিব জাকির হোসেন,৩নং ইউপি সম্পাদক তোজাম্মেল হক সহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।

কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি করেন নেতাকর্মীরা।পরে যুবদলের নেতৃত্বে এক বিশাল মিছিল সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102