শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

যে কারণে আইনি ব্যবস্থা নেবেন পূজা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

শোবিজে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। ক্যারিয়ারের প্রথম থেকেই দারুণ সব সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের। অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। আবার সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় তিনি। সহজেই সেখানে ব্যক্তিগত ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন আপডেট জানান এ নায়িকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা এক পোস্ট করে ভক্ত-অনুরাগীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যেখানে তিনি জানান, তার নাম ব্যবহার করে অনেক অনলাইন জুয়ার প্রমোশন করা হচ্ছে।

ধানমন্ডিতে বিবস্ত্র ও মারধরে ঘটনা মানবাধিকার লঙ্ঘন: সারজিসধানমন্ডিতে বিবস্ত্র ও মারধরে ঘটনা মানবাধিকার লঙ্ঘন: সারজিস পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, ‘কতিপয় কিছু অসাধু পেইজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া/গেইমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সাথে আমি ব্যক্তিগত ভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নিবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সাথে আমি দায়ী থাকবো না, ধন্যবাদ।’

কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘আইনের পরামর্শ নিন আপু।’ ফারুক নামে আরেকজনের ভাষ্য, ‘এদের কে আইনের আওতায় আনা হোক।’

বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। তবুও চলতি বছরে নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অনেক অভিনেত্রী তাদের নাম লিখিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102