শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সাবেক সচিবের বাসা থেকে বিদেশি মুদ্রা ও ৩ কোটি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের তার বাসা থেকে সেগুলো উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। সেটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা। সেখান থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

ডিএমপি আরো জানায়, উদ্ধার করা মুদ্রার মধ্যে রয়েছে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ১০০ টাকা মূল্যমানের ৭৪৪টি প্রাইজবন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102