শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে দেখা করলেন নুর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবার তার সঙ্গে দেখা করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। তার সঙ্গে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানও উপস্থিত  ছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে এভারকেয়ারে হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

গণঅধিকার পরিষদের নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এসময় খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতারও প্রশংসা করেছেন বিএনপি চেয়ারপারসন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102