মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগকে কোমায় রেখে গেলেন হাসিনা: নাসের রহমান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

৫ আগষ্ট দেশ ২য় বার স্বাধীন হয়েছে। পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিলো। এরপর ২০০৯ সাল থেকে দেশ ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। সাড়ে ১৫ বছর শেখ হাসিনা ছিলো কেবল ননীর পতুল। দেশের সবই চালাত ভারত। আমরা ছিলাম ভারতের করদ রাজ্য।

ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের শুরুতে ভারত ৩শ বাহিনী পাঠিয়ে হাজারেরও অধিক মানুষ হত্যা করে। স্নাইপার দিয়ে ছাত্র, জনতা ও শিশু খুন করে। এর আগেও তাদের অবস্থান ছিলো বাংলাদেশে। শেখ হাসিনা রাষ্ট্রের সবকিছুই ধ্বংস করে দিয়ে গেছে।

অন্তবর্তীকালীন সরকার এখন সবকিছু ঠিকঠাক করবেন। বৃহস্পতিবার ১৫ আগষ্ট সন্ধ্যায় শহরের পৌর মেয়র চত্তরে অনুষ্ঠিত জেলা বিএনপির অবস্থান কর্মসূচি প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান এ কথা বলেন।

তিনি আরও বলেন ডাইনির রাজত্বের সাড়ে ১৫ বছর পাড় হলো। ওই সময়ে নানা জুলুম আর নির্যাতন করে ওরা বিএনপির কিছুই করতে পারেনি। এইতো কিছু দিন আগেও বিএনপি ও জামায়াতকে জেলে ডুকিয়েছে। খালেদা জিয়াসহ নেতৃবৃন্দকে জেলে দিয়ে মনে করেছিলো বিএনপিকে শেষ করে দিবে।

কিন্তু তা কি সম্ভব হয়েছে? হাসিনা মনে করেছিলো বিএনপি চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু হাসিনা নিজে নিজেকেই শেষ করে দিলেন। আর আওয়ামী লীগকেও কোমায় রেখে গেলেন।

তিনি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস স্মরণ করে বলেন তাজ উদ্দিন আহমদের নেতৃত্বে দেশ স্বাধীনের কাজ চলে। তখন জেনারেল এম এ জি ওসমানী ছিলেন সর্বাধিনায়ক আর শেখ মুজিব দেশ স্বাধীনের প্রেক্ষাপট তৈরি করে ছিলেন। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে ছিলেন স্বাধীনতার ঘোষণা।

স্বাধীনতার এবিষয়ে কারো আবুল তাবুল আর ভুল বক্তব্য গ্রহণ যোগ্য নয়। আইনমন্ত্রী আনিসুল হক সব মামলা তৈরি করেছে ও রায় লিখে দিয়েছে। আর আদলতের বিচারক শুধু রায় পড়ে শোনিয়েছেন। শেখ হাসিনার চাইতেও সে নিকৃষ্ট।

দলের নেতাকর্মীদের সর্তক করে দিয়ে আরও বলেন, আওয়ামী লীগের দালালি করলে কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ যেনো আর কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে ও সর্তক পাহারায় থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

নেতাকর্মীদের বলেন সংখ্যালঘুদের সম্প্রায়কে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। যাতে কেউ ঘোলাপানিতে মাছ শিকার করতে না পারে। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাতুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশাররফ, হেলু মিয়া, জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, মৎস্যজীবী দলের সভাপতি মুসা আহমদ,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারোয়ার মজুমদার ইমন, জাসাসের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম রাসেল, ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হেকিম,  জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসহাক আহমেদ মামনুন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শ্যমলী সুত্রধর।

অপরদিকে দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে শেখ হাসিনার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে গণহত্যার বিচারের দাবিতে শহরের চৌমোহনা, শমশেরনগর সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এম সাইফুর রহমান সড়কে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বখস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, আহাদ আহমদ, জেলা ছাত্রদল নেতা নিশাত আহমদ, পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর আনিছুজ্জামান বায়ছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া প্রমুখ।

এসময় যুবদল, ছাত্রদল, জাসাস শহরের বিভিন্ন স্থানে পৃথকভাবে কর্মসূচী পালন করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102