মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102