রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগের সময় আটক ১

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং সে ভিডিও মুঠোফোনে ধারন করে পালিয়ে যাবার সময় সামিউল (২৬) নামের এক য্কুকে আটক করে তাকে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

বুধবার (১৪ আগষ্ট) দিবাগত রাতে সদর উপজেলার ভুল্লি থানাধীন দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের মহেণ চন্দ্রের বসত বাড়িতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আটককৃত যুবক পার্শবর্তী খলিফাপাড়া গ্রামের খলিলের ছেলে বলে নিশ্চিত করেছে ভুল্লি থানা পুলিশ।

জয়দেব,অনিল চন্দ্র সহ অন্যান্য স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ৯ টার সময় দারাজগাঁও গ্রামের বাসিন্দা মহেণ চন্দ্রের কুড়েঘড়ে আগুন লাগিয়ে দেয় কিছু দুর্বৃত্ত। আগুনের লেলিহান দেখতে পেয়ে মহেণের প্রতিবেশিরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন চার যুবক আগুন দেবার পর মুঠোফোনে সে ভিডিও ধারন করছে। এসময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পার্শবর্তী খলিফাপাড়া গ্রামের খলিলের ছেলে সামিউলকে আটক করে এবং কালেশ^রগাঁওয়ের মৃত একরামুলের ছেলে রবি সহ অন্য দুজন অস্ত্র দেখিয়ে পালিয়ে যায়।

তারা আরো জানান, আমাদের এ গ্রামে প্রায় একশ বিশ ঘর হিন্দু রয়েছে। এর আগে কখনও এরকম ঘটনা ঘটেনি।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন বলেন, রাতে স্থানীয়রা মোবাইল ফোনে অবগত করেন ঘটনার বিষয়ে। পালিয়ে যাবার সময় একজনকে তারা আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসেন সামিউলকে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102