সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

বুধবার যা যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

# দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের তদন্ত করতে দল পাঠাবে জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এ কথা জানিয়েছেন।

# হত্যা মামলায় শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন তাদের আদালতে নেয়া হলে আইনজীবীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে।

# কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুরে কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী -এমপিদের বিরুদ্ধে মোট ৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে ২টি হত্যা মামলা এবং ১টি অপহরণ মামলা।

# সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ৯ জন এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।

# জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার জন্য অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

# আগামী ১০ কর্মদিবসের মাঝে সব বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।

# প্রশাসনের বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। পদত্যাগ করেছেন বিটিআরসির চেয়ারম্যান।

# বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং ২ বছর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের নামে ‘লুটপাট ও ডাকাতি’এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে সাবেক ১৬ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় মামলার উদ্দেশে ২টি অভিযোগ দিয়েছে বিএনপি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102