সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

মৌলভীবাজার জেলার বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-১৮ এর অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম।

বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ূন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সভাপতি মইনুর রহমান মগনু, খেলাফত মজলিস’র সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি কামাল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি লুৎফুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল মুক্তাকিম জুনেদ ও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ প্রমূখ।

জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন বলেন, মৌলভীবাজার জেলা জুড়ে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের অবদান রয়েছে। শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম ও এম সাইফুর রহমান অডিটোরিয়াম’র নাম বদল করা হয়েছে আ’লীগের আমলে। তিনি এই গুনী ব্যক্তির নাম ফলক উন্মোচনের দাবী তুলেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আ’লীগ সরকারের আমলে এ জেলা থেকে বহু নেতা-কর্মীরা অবৈধভাবে টাকা আত্বসাৎ করেছেন । তাদের তালিকা তৈরি করে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী বলেন, এ জেলায় সকল ধর্মাবলম্বীদেও মাঝে একটা সম্প্রীতির সেতু বন্ধন রয়েছে। জামায়াত ইতিপূর্বে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ধর্মেও মানুষের জান-মালের কোন ক্ষতি যাতে না হয়, প্রতিনিয়িত তাদেও বাড়ি-ঘর পাহারার দ্বায়িত্ব পালন করেছে। তিনি বলেন, আগামী জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে সজাগ থেকে তাদের সহযোগীতা করতে হবে। সভায় এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈধ-অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ জেলা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বকসী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, সৈয়দ মমশাদ আহমদ ও মো: শাহজাহান মিয়া প্রমূখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102