বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে দাঙ্গায় গ্রেফতার ছাড়িয়েছে হাজারেরও বেশি

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে একটি নাচের কর্মশালায় হামলায় ছুরিকাঘাতে তিন শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক বর্ণবাদী দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। ওই হামলার জন্য এক মুসলিম শরণার্থী দায়ী, অনলাইনে এমন গুজব ছড়িয়ে দাঙ্গার সূত্রপাত ঘটানো হয়েছিল।

২৯ জুলাই থেকে শুরু হওয়া ওই দাঙ্গা ইংল্যান্ডের বিভিন্ন শহরের পাশাপাশি উত্তর আয়ারল্যান্ডেও ছড়িয়ে পড়ে।  এ দাঙ্গায় জড়িতদের চিহ্নিত করার পদক্ষেপ জোরদার করেছে কর্তৃপক্ষ। ফলে গত সপ্তাহ থেকে সহিংসতা কমতে শুরু করে। খবর রয়টার্সের।

দাঙ্গার এ ঘটনায় অনেককে আটক করে দ্রুত কারাগারে পাঠানো হয়, তাদের কিছু অংশ দীর্ঘ মেয়াদি কারাদণ্ড পান।

মঙ্গলবার (১৩ আগস্ট) যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ চিফস’ কাউন্সিল জানিয়েছে, কয়েকদিন ধরে চলা দাঙ্গার সময় সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার পাশাপাশি মুসলিম ও অভিবাসীদের লক্ষ্য করে বর্ণবাদী হামলার ঘটনা ঘটেছে, এসব ঘটনায় এখন পর্যন্ত হাজারেও বেশি দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ হালনাগাদ তথ্যে তারা জানায়, পুরো যুক্তরাজ্যজুড়ে ১০২৪ জনকে গ্রেপ্তার করা হয়েচে। তাদের মধ্যে ৫৭৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬৯ বছর বয়সী বৃদ্ধ থেকে শুরু করে ১১ বছরের বালক পর্যন্ত আছে। ভাংচুরের অভিযোগে ওই বৃদ্ধকে লিভারপুল থেকে এবং শিশুটিকে বেলফাস্ট থেকে আটক করা হয়।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102