বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

আইএফআইসি ব্যাংকের পরিচালক

পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৮২ এই পর্যন্ত দেখেছেন

ঋণ খেলাপির কারণে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান। রোববার (১১ আগস্ট) আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে, সায়ান আইএফআইসি ব্যাংক থেকে এসেস ফ্যাশনস লিমিটেডের নামে নেওয়া ঋণ খেলাপি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক তাকে পরিচালক হিসাবে পুনঃনিয়োগ দেয়নি।

এর আগে গত ২৭ জুন আইএফআইসি ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় সায়ানকে পুনঃনিয়োগের অনুরোধ জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৫ ধারা অনুযায়ী সেই আবেদন নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সায়ানের বাবা সালমান এফ রহমান বর্তমানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। মঙ্গলবার (১৩ আগস্ট) নৌপথে ভারতে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102