মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

নতুন কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০০ এই পর্যন্ত দেখেছেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ ৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্টান্স উইক’ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে প্রথম দিন মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে রোডমার্চ করেন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, আওয়ামী লীগ ও ১৪ দলসহ অনেকে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাই দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীরা জানান, দ্বিতীয় দিন বুধবার (১৪ আগস্ট) থেকে দেশব্যাপী স্বৈরাচারী আওয়ামী লীগ এবং ১৪ দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যাযজ্ঞের দায়ে মামলা দেয়া হবে। এছাড়া শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগে বাধ্য করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শেখ হাসিনা চলে গেলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো আমরা। এছাড়া জুলাই-আগস্টব্যাপী আহত ও নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতার আহ্বান করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102