মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ছাতকে

বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ফেরদৌস সড়ক দুর্ঘটনায় নিহত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

সুনামগঞ্জের ছাতক উপজেলার  গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের  তকিপুর নিবাসী ফেরদৌস আহমদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে জাউয়াবাজার ইউনিয়নের কৈতক পয়েন্টে যাবার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। আহত ফেরদৌস আহমদকে সিলেটওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যাবার পর তার মৃত্যু হয়।

তিনি তকিপুর গ্রামের হারিছ আলীর পুত্র ও উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক পয়েন্ট সংলগ্ন স্কুল মার্কেটের জনসেবা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ নুমান আহমদের শ্যালক।

রবিবার ১১ আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় তকিপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুম ফেরদৌস আহমদ এর জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102