শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একগুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩২৫ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১১ আগস্ট) এক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করে এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের সুপারিশের জন্য মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলামের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, যত তাড়াতাড়ি সম্ভব সব আহত আন্দোলনকারীদের একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের চিকিৎসার খরচ সম্পূর্ণভাবে সরকার বহন করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সেই অনুযায়ী সব হাসপাতালকে নির্দেশ দেবে। সরকার নিহত আন্দোলনকারীদের পরিবারকেও সহায়তা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে বাংলাদেশি ছাত্র এবং জনগণের সমর্থনে প্রতিবাদ করার জন্য সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কর্তৃক গ্রেপ্তাকৃত এবং দণ্ডিত ৫৭ বাংলাদেশিদের মুক্তির জন্য আলোচনা শুরু করবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন।

সব চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা তৈরি করা হচ্ছে। যদিও কিছু বিতর্কিত চুক্তি অবিলম্বে বাতিল করা হবে। বাকিগুলোও পর্যায়ক্রমে বাতিল করা হবে।  সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে হবে।

কোথাও কোথাও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে। এ ধরনের জঘন্য হামলা সমাধানের উপায় খুঁজতে প্রধান উপদেষ্টা অবিলম্বে প্রতিনিধি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে বসবে।

মেট্রোরেল আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে চালু হবে। তবে মেরামত না হওয়া পর্যন্ত কাজীপাড়া ও মিরপুর ক্ষতিগ্রস্ত স্টেশনে রেল থামবে না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102