বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

নিজের ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার, যা লিখলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

নিজের একটি ব্যঙ্গাত্মক কার্টুন ফেসবুকে শেয়ার করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার ছবিটি পোস্ট করে কার্টুনিস্টদের আবার নির্ভয়ে কার্টুন আকার আহ্বান জানিয়েছেন তিনি।

তারেক রহমান লিখেছেন, ‘আমি গভীরভাবে আনন্দিত যে, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে।

২০০৬ সালের আগে, বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। যাই হোক, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি, তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন।

তারেক রহমান আরও লেখেন, ‘আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি, তিনি শিগগির আবার নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন।’

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102