মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার চালু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে অবস্থিত তিনটি ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস)।

আজ রবিবার ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রবিবার থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।

দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।

গত ৪ আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102