মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ছাত্র আন্দোলনে নিহতের ঘটনা তদন্তে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৪৪ এই পর্যন্ত দেখেছেন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে নিহতের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও চিঠি দেবে দলটি।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, অনেকে মনে করছেন আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি না। কিন্তু ছাত্র আন্দোলনে সারাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে তার তদন্তের জন্য আগেও বলেছি। আমরা এখন নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে তদন্ত চেয়ে চিঠি দেব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও চিঠি দেব। এছাড়া আন্দোলন করার কারণে আটক ৫০ প্রবাসীকে মুক্তির জন্য ইউএইকে চিঠি দেব।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসের শুরু থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়লে সরকার বল প্রয়োগ করে তা দমনের চেষ্টা চালায়। রংপুরে বুক পেতে দেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাঈদকে সরাসরি গুলি করে হত্যা করে পুলিশ। এরপর সারাদেশে এই আন্দোলনে গণমাধ্যমের হিসাব অনুযায়ী হাজারের কাছাকাছি মানুষ নিহত হন।

শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে সরকারের পদত্যাগের এক দফায় রূপ নেয়। গত সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে টানা প্রায় ১৬ বছর ধরে ক্ষমতা আঁকড়ে রাখা শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে হয়। শেখ হাসিনার পদত্যাগের পরও সারাদেশে কয়েকশ মানুষ নিহত হন। এর মধ্যে একটি উল্লেখযোগ্যসংখ্যক ছাত্র রয়েছে। এছাড়া পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন। নিহত হয়েছে অনেক সাধারণ মানুষও, যাদের মধ্যে বেশ কিছু শিশুও মারা গেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102