শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

আযমীর বাসায় জামায়াতের আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘদিন বন্দিদশা থেকে মুক্ত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান-আল আযমীর সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৯ আগস্ট) রাতে রাজধানীর বড় মগবাজারে আযমীর বাসায় তার সঙ্গে দেখা করেন জামায়াতের আমীর। সেনাবাহিনীর (চাকরিচ্যুত) সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান-আল আযমী জামায়াতের সাবেক আমির অধ্যাপক মরহুম গোলাম আযমের মেজ ছেলে।

আযমীর সঙ্গে সাক্ষাতের পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, তিনি (আমান আযমী) শারীরিক ও মানসিকভাবে অনেক বিধ্বস্ত। আমাদের সঙ্গেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে তিনি আমাদের মাধ্যমে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। তার পক্ষ থেকে আমি আপনাদের সালাম পৌঁছে দিলাম।

বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন- জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ওনার শারীরিক-মানসিক অবস্থা ভালো নেই। উনি বিধ্বস্ত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102