

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন। কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা।
শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে কারারক্ষীরা গুলি চালিয়েছে।
তিনি জানান, বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী।
নগরের লালদীঘি এলাকার বাসিন্দারা জানান, কেন্দ্রীয় কারাগার ঘিরে ব্যাপক গোলাগুলি চলছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়।
নিউজ /এমএসএম