মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

৪২ জন জনসংযোগ কর্মকর্তা ফিরলেন আগের কর্মস্থলে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তার (পিআরও) হিসেবে কর্মরত ৪২ জন কর্মকর্তার সংযুক্তি বাতিল করে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের এসব কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদেরকে নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা প্রদান করা হলো।

উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন হয় সরকারের। এরপর থেকেই নিয়োগ বাতিল-পদায়ন ইস্যুতে নতুন-নতুন প্রজ্ঞাপন ও আদেশ জারি হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102