মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

আমরা দেখিয়ে দেবো: আসিফ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আসা সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সারাদেশে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা সরকার গঠন করতে পেরেছি আমরা। এই সরকারকে যিনি লিড দেবেন তিনি বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে এ সরকার বাংলাদেশকে নতুন ভাবে গড়তে পারবে।

তিনি বলেন, ছাত্রদের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল, জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল, সেগুলোকে সংবিধানে সংযুক্তির মাধ্যমে আমরা বাস্তুবায়ন করতে পারব। এই প্রত্যাশা রাখছি।

আপনারা কেবিনেটে যাচ্ছেন। আপনাদের বয়স কম, অভিজ্ঞতা কম। সেক্ষেত্রে আপনাদের যে চ্যালেঞ্জ সেটা কীভাবে মোকাবেলা করবেন, এমন প্রশ্নের জবাব তিনি বলেন, পুরো পৃথিবীতে তরুণ প্রজন্মের যে জাগরণ হয়েছে সেটা আমরা দেখেছি। কোনো কোনো দেশে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হয়েছে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি মনে করি আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে তা কর্মস্পৃহা দিয়ে মোকাবিলা করব।

তিনি আরো বলেন, স্বৈরাচার সরকারকে কেউ হটাতে পারেনি। এত বড় বড় রাজনৈতিক দল, সবাই ব্যর্থ হয়েছে। আমরা একদফা ঘোষণার মাত্র চার দিনের মাথায় স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে পেরেছি। এই কর্মস্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা কেবিনেটে যাচ্ছি। আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারব। শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে। নতুন একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে, তা আমরা দেখিয়ে দেব।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102