শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

কাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

সেনাপ্রধান ওয়াকার উজ জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বৃহস্পতিবার বিকালে অথবা সন্ধ্যায় হতে পারে। বুধবার (৭ আগস্ট) তিনি এ কথা বলেন।

ওয়াকার উজ জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দায়িত্ব নেবেন। তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করবো। আগামীকাল বিকালে বা রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের আপাতত ১৫ জন সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দেন। দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102