সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

বাংলাদেশ বিষয়ে রিপোর্টিং উসকানিমূলক, শান্ত থাকুন: পশ্চিমবঙ্গ পুলিশ

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় কিছু টিভি চ্যানেলে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রতিবেদন হচ্ছে, এমনটি বলছে রাজ্য পুলিশ।

পশ্চিমবঙ্গ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার রাতে দেওয়া এক পোস্টে এমনটি বলা হয়।

এমন পরিস্থিতিতে শান্ত থাকারও আহ্বান জানিয়েছে তারা।

পোস্টে বলা হয়, কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী।

এতে আরও বলা হয়, দর্শকদের অনুরোধ, এ ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার-বিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়।
পোস্টে বলা হয়, একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।

এদিকে ভারতের মিডিয়ায় বাংলাদেশের হিন্দু সমাজের ওপর হামলা নিয়ে মিথ্যাচার করছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নিউজ /এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102