

লম্বা সফরে অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দল। পাকিস্তান শাহিন নামধারী ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলে স্থানীয় ক্লাবের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। যেখানে আজ সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশ এইচপিকে হারিয়ে ৮ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান শাহিনস।
আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শাহিনসের বোলিং তোপে ৭৮ রানে অলআউট বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নেয় দলটি।
পরে এই রান তাড়া করতে নেমে দুই ওপেনারকে অল্পতেই হারায় পাকিস্তান শাহিনস। ৭ বলে শূন্য রান করে শাহিবজাদা ফারহান ও ১৫ বলে ১২ রান করেন আব্দুল ফাসেহ রিপন মণ্ডলের বলে আউট হন। তবে ৪৫ বলে ৩৯ রান করে উসমান খান ও ৩৬ বলে ১৭ রান করে তাইয়েব তাহির দলের জয় নিশ্চিত করেন।
নিউজ /এমএসএম