শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

সরকার পতনের পর অফিস খোলার প্রথম দিন নিজ কার্যালয়ে আসেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে সাংবাদিক প্রবেশে দীর্ঘদিন যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।

কাজী সাইদুর রহমান বলেন, গভর্নর মানসিক চাপের কারণে আজ অফিস করছেন না। তিনি যার যার কাজ চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।

ডেপুটি গভর্নর বলেন, ব্যাংক খাত পুনর্গঠনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আমরা নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। সব ধরনের তথ্য-উপাত্ত সাংবাদিকদের সঙ্গে আগের মতোই আদানপ্রদান করা হবে। সাংবাদিকদের প্রবেশে কোন বাধাই আর থাকছে না। ছাত্র-জনতার এই বিজয়ে অন্যদের মতো আমরাও আনন্দিত। আমরা শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ করছি, অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ইআরএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রেফায়েত উল্ল্যাহ মীরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যান্য সদস্যরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102