শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা ঘোষণা করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার (৬ আগস্ট) ভোর সোয়া ৪টায় এক ভিডিও বার্তায় এই তথ্য জানায় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

এর আগে সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সমন্বয়ক আসিফ মাহমুদ।

পোস্টে আসিফ লিখেন, ঘুমিয়ে যাইনি। আমরা নজর রাখছি। শীঘ্রই ঘোষণা আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ।

এরপর কোটা আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমানবাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বৈঠক করে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে।

একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটকসহ সব বন্দি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102